আলো ঝলমল হবে যে দুপুর
রিনি রিনি রিনি বাজবে নূপুর,
ভ্রমর গুলির গুঞ্জন ধ্বনি
ফুল হতে ফুলে রণিত হবে।

দিন আমার আজ কেমন হবে?
হরষে বিরসে ক’রে মাখামাখি
দিনকর পাটে অস্ত যাবে।।
সম্পূর্ণ