কবিতা একাকীত্ব
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 28 নভেম্বর, 2023, সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা একাকীত্ব
কবিতার বিষয় অন্যান্য
3/5 - (1 vote)

নিয়ে যাও, নিয়ে যাও মোরে
তোমাদের বাহু ডোরে ঘিরে।
একাকী আমি, একাকীত্ব স্বামী
একাকী রাখিতে চাও কি তুমি?

সকালের সূর্য ডাকে যে মোরে
কখনও আমি ঘুমের ঘোরে।
দিবসের আলো দেয় যে চেতনা
অপেক্ষায় রয়েছে দেখি বাণীর বন্দনা।

সময় বহিয়া যায় দ্রুত পদে লয় পায়
আমার জড়তা যাহা কাটিতে সময় চায়।
চারিদিকে তাকায়ে দেখি
একাকী আমি রয়েছি একি!

যদি পারি কবিতা সারি
ছন্দের অবতারণা করি।
মধুর ছন্দের মিলন ধারা
অলক্ষ্যে হরি নিল কারা!

কৃষ্ণ পক্ষে আকাশের তারা
যারা নহে কেহ সঙ্গী হারা।
গৃহে বসে আমি তারা
একাকীত্বের আঁধারে ঘেরা।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted