| কবিতা | নিরীক্ষণ |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 30 নভেম্বর, 2023, সকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | প্রকৃতি দর্শন |
| কবিতার বিষয় | প্রকৃতি |
নীল গগন দেখেছি আমি
দেখেছি গগনে তারা।
আমার অবাক চাহনি দেখে
প্রকৃতি হেসে হারা।
সাগরের ঢেউ দেখেছি আমি
অবতল উত্তলে।
তুলেছি ঝিনুক ক্ষুদ্র শঙ্খ
জল ছেঁকে আঁচলে।
সবুজে ঢাকা বিরাট পাহাড়
অনতিদূরে দাঁড়ায়ে।
দেখেছি আমি পাইনের বন
পাহাড়-সৌন্দর্য বাড়ায়ে।
দেখেছি আমি ঘন জঙ্গল
জঙ্গল সাফারি লয়ে।
শীর্ণ ধারায় পাহাড়ি নদী
নীরবে চলেছে বয়ে।
দেখেছি আমি কাঞ্চনজঙ্ঘা
বরফের স্তূপ লয়ে।
যেদিকে যাই দেখি কাঞ্চন
মোর পানে আছে তাকায়ে।
দেখেছি জাপানে চেরির বিকাশ
বসন্ত আগমন করে সে প্রকাশ।
ছুটিছে হিকারি কি দিবা বিভাবরী
নগর নগরী করিছে সকাশ।
কী দেখেছি আর কী দেখি নাই
হিসাব নাহিকো তার।
যখন ফিরে আসি বাড়িতে প্রবেশি
বুঝিতে পেরেছি অন্য কোথাও
সে শান্তি মেলা ভার।।
* হিকারি- জাপানি শব্দ, এর অর্থ আলো বা বুলেট ট্রেন।