| কবিতা | প্রভাতি ডায়েরি |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 18 অক্টোবর, 2023, সকাল |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | প্রাত্যহিকী |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী |
আমার নূতন প্রভাত আসে প্রতিদিন
উন্মুক্ত বাতায়নে।
শীতল হাওয়ায় রবির ছটায়
মোর আঁখির আলাপনে।
শেষ করি মোর শয্যা শয়ন
নাহি রবে আর রজনী-স্বপন।
সকল দ্বার করি উন্মোচন
ডাকে মোরে প্রকৃতির রেচন।
গবাক্ষের দণ্ড দু'হাতে ধরি
দূরেতে দৃষ্টি নিবদ্ধ করি,
ছুটিয়া আসিছে দেখি রাজপথ দিয়া
দুই শত এগারো ঐ হাসিয়া হাসিয়া।
কত যাত্রী কত গন্তব্যে
কত জন চলিয়াছে আপন কর্তব্যে।
যানের ধীর গতি বিরক্তি আনিছে অতি
ভিতর হইতে কেহ করিল চিৎকার
চালকের উদ্দেশ্যে।
ওরে, গাড়িটা চালা -----
এরই মাঝে উঠল জ্বলে লাল আলো
যাত্রীদের ধৈর্য বুঝি এবার তবে শেষ হলো।।