কবিতা যোগসূত্র
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 04 ডিসেম্বর, 2023,সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা কবিতা ও গান
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

আমি একা লিখি একা গাই
পারি নে যখন তোমাতে ধাই।
কণ্ঠ কভু না দেয় সঙ্গ
কম্পন নিঃসারে বিকৃত তরঙ্গ।

মস্তিষ্ক মোর করে খেলা
নিয়ন্ত্রণে তারে যায় বেলা।
জাগায় মনে কবিতার সারি
কখনো তাতে পড়ে দাঁড়ি।

আমার কণ্ঠ আমার মন
করিল ক্রিয়া আজীবন।
এক হাতে বিজ্ঞানে ধরি
অন্য হাতে কবিতা,
কেমনে সম্ভব বুঝিতে নারি
জানেন কেবল সবিতা।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted