| কবিতা | গঙ্গার গ্রাস |
| কবি | তারাপ্রসাদ চট্টোপাধ্যায় |
| কাব্যগ্রন্থ | তরঙ্গ |
| সময় | 03,ডিসেম্বর, 2023,রাত্রি |
| লিখার স্থান | শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত। |
| সম্পৃক্ততা | গঙ্গার ভাঙন |
| কবিতার বিষয় | প্রকৃতি |
না রবে না রবে মনে
অতৃপ্ত কোন বাসনা।
সংসার সাগর মাঝে
ভাসে কত কামনা।
গঙ্গার তীরে বাড়ি যত
নদীর ভাঙনে মিলায় তত।
স্থল হতে জলে অভিকর্ষ বলে
বিসর্জিত হয় নদীর তলে।
কত আশা কত আকাঙ্খা
ছোট বাড়ি ঘিরে।
পরিবার চিন্তায় ভুলিয়া যাই
বাস করি নদী তীরে।
সকল আশা গ্রাসে হতাশা
লয় প্রাপ্তি ভাঙনে।
যায় নিদ্রা লুকায় তন্দ্রা
নতুন গৃহের সন্ধানে।।