রূপকথার দানবের জীবন লুকাই ছিলো
খাঁচায় বন্দী পাখির মধ্যে,
তেমনি মানুষের জীবন লুকায় আছে গাছের মধ্যে।
পাখির মৃত্যুতে যদি দানবের মৃত্যু হয়
তাহলে মানবের মৃত্যু অবধারিত গাছের মৃত্যুতে।সম্পূর্ণ

অপেক্ষার আলো ফুরিয়ে গেল ,অসীম সেই অন্ধকারে
মৃত সমুদ্রের গহীন তলদেশে –
জাহাজীর বুককে ছিন্নবিছিন্ন করে খুনি বাতাস
মাতাল ঢেউ ভাসিয়ে নেই সকল আত্মবিশ্বাস ।
সম্পূর্ণ

একত্বাবাদের সাক্ষী বহনকারী মুক্তির মহাপ্রাণ
জন্মানোর পরে দিনের অপেক্ষায় দিন গনে
জীবন যুদ্ধা , মনের যুদ্ধে-
কালো ছায়াকে খুন করে বারবার ঐশ্বরিক জ্ঞানে,
প্রতিদিন শয়তানের মরণ হয় তার কুচক্রের মাকড়সার জালে ।সম্পূর্ণ

কবিরা তো মানবিক,কাল্পনিক, আনন্দমুখী
কখনও সুখী কখনও দুঃখী জীবনমুখী-
ছন্দের ধ্যানে , অসীম জ্ঞানে
খুঁজে বাড়াই প্রকৃতির মাঝে জীবনের মানে ।
সম্পূর্ণ

কবি বলে কি, কাব্য লিখবো না ? প্রকৃতি উপভোগ করবো না ?
কবিদের ঘুরতে হয়, তারা ঘুরতে ভালোবাসে
মুক্ত চেতনার স্বাধীন বাতাশে উড়তে ভালোবাসে ।সম্পূর্ণ