| কবিতা | নীলার্দ্রিতা অনামিকা |
| কবি | শিমুল হোসাইন |
| সময় | ৯ অক্টোবর, ২০২১,রাত ৮ টা |
| উৎসর্গ | নীলার্দ্রিতা অনামিকা |
| লিখার স্থান | গ্রীনরোড |
নীলার্দ্রিতা অনামিকা-কি তোমার অপরূপ লেখা
কথায় তোমার অগ্নিশিখা
মুক্ত চেতনার মরীচিকা ।
পাথরকে করেছো পানি ,
গভির ভাবনার অন্তর খানি
সমুদ্রে ডুবিয়া নিয়েছো জানি ।
মেঘেরা কি তোমার কথা শোনে ?
তোমার কবিতায়, চোখে বৃষ্টি আনে
তারাকি তোমার কষ্ট জানে ?
অল্প আলোয় কিছু ছন্দে ,
কিরূপ সাজাইয়াছো মহাআনন্দে
ভাবের অভাব বুঝিনা ছন্দে ।
