| কবিতা | শয়তানের মরণ |
| কবি | শিমুল হোসাইন |
| সময় | ১০ অক্টোবর, ২০২১,রাত ১১ টা |
| লিখার স্থান | পান্থপথ |
ভুল মন্ত্রে যারা শয়তানকে জীবিত রেখেছে মহাকালের সময়ের জালে
অল্পসময়ে স্বল্পআলোয় মিথ্যা মনগড়া নিজ সুখে বানাইয়াছে নিজ ভুবন
সচল কে অচল করে অন্ধকারে নিজ আলোই আলোকিত করে -
রঙিন রঙে মনকে সাজিয়ে ,সাদা কালোর ফারাক ভুলে যাই
ভুলে যাই সেই অন্তিম মরণের কথা , যে মরণের মরণ নাই ।
নগদমুক্তি , ভুলভক্তির মায়াজাল বলে যায় ,
সুখের সাগরে অল্প সময়ে বাহিলাম দাড় -
জীবন শেষ করিলাম মরীচিকায়, খুলিলাম অন্ধকারের চির দুঃখের খাতা
কপালের সেই কালো দাগ এঁকেছে নিজ হাতে ,
যা আজ অন্তরকে করেছে কয়লা জল ।
একত্বাবাদের সাক্ষী বহনকারী মুক্তির মহাপ্রাণ
জন্মানোর পরে দিনের অপেক্ষায় দিন গনে
জীবন যুদ্ধা , মনের যুদ্ধে-
কালো ছায়াকে খুন করে বারবার ঐশ্বরিক জ্ঞানে,
প্রতিদিন শয়তানের মরণ হয় তার কুচক্রের মাকড়সার জালে ।