কবিতা ভালোবাসার জল
কবি শিমুল হোসাইন
সময় ২২ অক্টোবর, ২০২১,রাত ১১ টা
লিখার স্থান পান্থপথ

অপেক্ষার আলো ফুরিয়ে গেল ,অসীম সেই অন্ধকারে
মৃত সমুদ্রের গহীন তলদেশে -
জাহাজীর বুককে ছিন্নবিছিন্ন করে খুনি বাতাস
মাতাল ঢেউ ভাসিয়ে নেই সকল আত্মবিশ্বাস ।

বাঁচার আলো লুকায় অন্ধকার কালো মেঘে
তৃষ্ণার্থ ক্লান্ত এক ফোঁটা জলের নেশাই
জল থৈ থৈ সমুদ্র, জলের অভাব নাই
ভালোবাসার জল যে সুমধুর, সে জল কোথায় পাই ?

হৃদয়ের এককোণে রক্ত অশ্রুবষর্ণ হয়
পাইলাম না তারে জীবন সমুদ্রে
কোথায় গেলে তাহারে পাই,
কল্পনার জগৎে বার্মুডা ট্রায়াঙ্গলে হারায় ।

শুনেছি, ভালোবাসায় নাকি অসীম শক্তি
অন্তরে লুকায়ে রয়, মুক্তির কথা কয়
দুর্বলকেও নাকি যোদ্ধা বানাইয়া
পৃথিবীকে করেছে জয় , ইতিহাসের অমরত্বের পাতায় ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted