কবিতা বৃক্ষবার্তা
কবি শিমুল হোসাইন
সময় 30 নভেম্বর 2021
উৎসর্গ গাছপ্রেমিক
লিখার স্থান গ্রীনরোড
সম্পৃক্ততা বৃক্ষ নিধন রোধ

গাছকে ভালোবাসি তাই আজও -
নীরবে একলা নির্জনে কাঁদি,
কাঁদি তাদের অবাধ নিধনে।
বিলীন হয়ে যাওয়া অনেক গাছ
আজ বিলুপ্তির পথে!
জন্মলগ্ন থেকে সৃষ্টি যে, নিশ্বাসের বিশ্বাসে
আবদ্ধ দুটি জীবের বন্ধুত্ব
তা আজ শত্রুতে পরিণত হয়েছে।
রূপকথার দানবের জীবন লুকাই ছিলো
খাঁচায় বন্দী পাখির মধ্যে,
তেমনি মানুষের জীবন লুকায় আছে গাছের মধ্যে।
পাখির মৃত্যুতে যদি দানবের মৃত্যু হয়
তাহলে মানবের মৃত্যু অবধারিত গাছের মৃত্যুতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted