কবিতা প্রেম তত্ত্ব
কবি শিমুল হোসাইন
সময় 30সেপ্টেম্বর, ২০২১,রাত ৮ টা
লিখার স্থান পান্থপথ

দেহ ছাড়া রই কি মন,
হয় কি ভালোবাসা ?
স্বপ্ন চাদরে জড়ানো কথা
প্রতি রাতে হারানোর ব্যথা ।
সে মিলনের কাব্যকথা
শরীর মনের অপূর্ণতা
অংকুরে বিনষ্টতা,
রঙীন কাগজে কাব্যগাঁথা ।
দিনের আলো কালোর ছায়া
রাতের বেলাই চাঁদের মায়া
মহাকালের স্রোতের ভেলা
অগনিতো তাঁরার মেলা ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted