কবিতা ভিতু নাবিক
কবি শিমুল হোসাইন
সময় 30 সেপ্টেম্বর, ২০২১,রাত 10 টা
লিখার স্থান পান্থপথ , ঢাকা

এ কেমন ভয় তুমি ধারন করেছো মনে
ভয় না করিয়া জয়, গালি দিতেছো মনে মনে ,
সময় অলুক্ষণে !
আঁধারকে তুমি অভিশাপ দেও অন্ধকার থেকে দূরে সরে রও
সংকোচিত মনে মুক্তির গান গাও
মুক্তি মিলিবে কবে ?
না ভাসাইয়া গা জীবন সমুদ্র দিতে চাও তুমি পারি
সাহস ভরা মনে না গাইয়া গান ,
ভাটিয়ালি জারিসারি ।
ভিতু নাবিক নাও নিয়ে পাড়ে সমুদ্রের ঢেউ গোনে
অপরকে পার হইতে দেখিয়া আপসোস মনে মনে
দুঃখ রিদয় কোনে ।
চেষ্টাকে বৃথা মনে করিয়া নাবিক, ছাড়িয়া দিয়াছে হাল
নিজকে বুঝায় এইসব ছিলো তার,
মিথ্যা মায়াজাল ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted