কবিতা অপবাদ
কবি শিমুল হোসাইন
সময় 10 অক্টোবর, ২০২১,রাত 12 টা
উৎসর্গ সাইমা আক্তার
লিখার স্থান পান্থপথ

অনেক হয়েছে আপনার নাটক এবার থামেন ,
অনেক নাটক করেছেন আপনি-
ভাই আমি কবি, কবিতা লিখি
ছন্দ নিয়ে খেলতে শিখি ।

নাটকতো তারাই করে যারা ছলনা করতে জানে
বাস্তবতাকে না মানে , অভিনয়ের মায়াজালে
অন্যকে নিজেই ধারন করে , অর্থ খ্যাতির লোভের টানে
খুঁজে বাড়াই জীবনের মানে ।

কবিরা তো মানবিক,কাল্পনিক, আনন্দমুখী
কখনও সুখী কখনও দুঃখী জীবনমুখী-
ছন্দের ধ্যানে , অসীম জ্ঞানে
খুঁজে বাড়াই প্রকৃতির মাঝে জীবনের মানে ।

অপবাদকে আমি সাধুবাদ জানাই ,
স্বল্পমনা অন্ধ কানাই, ক্যামেরা হাতে বেশ্যা বানাই-
জল্পনাই তারা কল্পনায় যায় , দুচোখ দিয়ে হ্যাভাস মিটায়
যখন তখন রাত্রি যাপন, স্বল্প সময়ে দিগুন কামাই ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted