| কবিতা | কবির মন |
| কবি | শিমুল হোসাইন |
| সময় | 8 অক্টোবর, ২০২1,রাত 10 টা |
| লিখার স্থান | দ্বীপনগর |
কবি বলে কি, কাব্য লিখবো না ? প্রকৃতি উপভোগ করবো না ?
কবিদের ঘুরতে হয়, তারা ঘুরতে ভালোবাসে
মুক্ত চেতনার স্বাধীন বাতাশে উড়তে ভালোবাসে ।
তারা মুক্তির গান গায়-
মনের ক্যানভাসে কলমের সুরে , সুখ দুঃখে লড়াই,
আনন্দ মায়া ভালোবাসাই জোড়ায় ।
কবিরা ফুলকে ভালোবেসে , ফুলের গন্ধ খায়
সময়ের স্রোতে গা ভাসিয়ে আনন্দে হারাই
প্রাকৃতিক ধারায় , কল্পনার দ্বারাই ।
কবিদের নিদিষ্ট কোন ঘর নাই, তারা স্বপ্নে বাসাবাঁধে
উচ্চ ধারণ সম্পসারণ নেই কোন সীমার বাঁধন
সময়ে তাদের বিচরণের সাধন ।
কবিরা অন্ধকারকে ভালোবেসে আলোতে দাঁড়ায়
খোলা চুক্ষু বন্ধ করে মনেতে হারাই
উল্কাকে রকেট বানিয়ে পৌছে যায় তাঁরাই ।