বাংলা কবিতা, অরুপ অসীম কবিতা, কবি %customfield(cpoet_name)% | কবিতা অঞ্চল

বাঁক মুখে দুটি নদী আর দিকে নিতে যায় তারা, মেঘ থেকে ঘুম থেকে উঠে আসে ভালোবাসে যারা। বৃষ্টি থেকে জনপদ তীব্রতম রূপ জ্বালালেই ধুলো ধুলো প্রেম প্রেম মাঝখানে ভূমিকারা নেই।সম্পূর্ণ

খোয়াববন্ধু নিভে গেলে
আতরগন্ধ ভেসে যায় সম্পর্কের মতো।
পাণ্ডুলিপি পড়ে থাকে একা।
শিউলি মেয়েটির বন্ধুতা চেয়ে
আসনের ধারপাশে হেসে ওঠে মেঘমল্লার।সম্পূর্ণ

অথচ তুমুল দুপুরে আগুন বলে চিনেছিলে যাকে,
তার বুকে রাত ছিলো, পুরুষালি পাতাটির ফাঁকে
দ’ হয়ে পড়ে থাকা দেহ.. সরীসৃপ লতাটির মতো
ভেসে যাক বাস্তুহারা পাপ… নষ্টমতী বীর্যশালী ক্ষত।সম্পূর্ণ