কবিতা সংখ্যাবতী
কবি মাহু মাহবুব

এক পাশে জল ছিলো দুই ঘরে আশা।
ডাল থেকে খসে গেছে মরা ভালোবাসা।।

তিন বাঁশি ভুল ছিল চার শোক দাগ।
দাবীহীন দাবীহীন রাগ অনুরাগ।।

পাঁচ ছিলো বন্যতা ছয় ঘরে পাপ।
রূপ থেকে নিভে গেছে বোবা উত্তাপ।।

সাতে আটে কারা ছিলো হিংসের দোরে।
তারা ছিলো বিছানায় রাত থেকে ভোরে।।

হয় নয় নামতারা খুঁজে যায় মুখ।
জ্যোৎস্নায় ভেসে যায় অলীক অসুখ।।

দশ রঙ মন নয়, আনকোরা ছবি।
বাঁকা জল বাঁকা জল নব বান্ধবী।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted