কবিতা ঋণ
কবি মাহু মাহবুব
Review This Poem

এখন আকাশ কালো। স্বৈরাচারী হানা
সত্য কথা পর্ব শুধু তোমার আমার!
এখন দূরের মেয়ে অচেনা অজানা
বিদেহী পালক ওড়ে, কান্নাকাটি দ্বার।

মাঠের গভীর নাম খুব অভিমানী।
সকালে আঘাত পেলে প্রসঙ্গ উধাও।
রোদ আসে, বৃষ্টিও। রোজ কানাকানি,
বলো তুমি কথামেঘ কার দিকে চাও?

নিবিড় ধানের পাশে খুব ধীরে ধীরে
পিতাদেহ ছেড়ে রাখে প্রেম ও স্বদেশ।
তখন মৃত্যু আসে মন ও শরীরে
বাঁধানো কথার ভার ডেকে আনে শেষ।

তবে বলো আদালত এ কেমন ফাঁসি?
মৃত্যুর ভেতর মৃত্যু। ভালোবাসাবাসি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted