| কবিতা | ভিন-বছরে |
| কবি | মাহু মাহবুব |
তোমার শহর একটা দুটো বাড়ি
সন্ধ্যেবেলা পৃথিবী পাল্টায়
মন থেকে মন অবাধ্য আনাড়ি
দূরের পালক..পলাশ ছুঁয়ে যায়।
চোখ পেরিয়ে ছলাৎ ছলাৎ ঢেউ
গল্প বলে চাঁদ পেরোনো শাম্
হৃদিক্ষরণ মাপছে অন্য কেউ
বসন্তভুল মুখ বদলের নাম।
এসব জানে ইচ্ছে আলাদিন..
কথায় কথায় বাঁক পেরিয়ে যায়-
মিথ্যে বেসাত আখরপাতার ঋণ,
দূর শহরে’ পলাশরা পাল্টায়।