কালো রাত্রি
মন আমার ভীষণ আর্দ্র
চোখের মেঘ দিয়ে বৃষ্টি ঝড়ে
দুঃখ আমার বারো মাস
ওত পেতে বসে।
দেখা হওয়া এখনো অনেক বাকি
এটাই যদি হয় কখনো প্রিয়
তবে দিনের শেষে আমায় তুমি
একটু খানিও আপন করে নিও।সম্পূর্ণ
মন আমার ভীষণ আর্দ্র
চোখের মেঘ দিয়ে বৃষ্টি ঝড়ে
দুঃখ আমার বারো মাস
ওত পেতে বসে।
দেখা হওয়া এখনো অনেক বাকি
এটাই যদি হয় কখনো প্রিয়
তবে দিনের শেষে আমায় তুমি
একটু খানিও আপন করে নিও।সম্পূর্ণ
রাতের তারা জ্বলছে ভালো
দূরের দেশে বৃষ্টি এসে
খোলা জানালা পূর্ণ হৃদয়
সু বিস্তীর্ণ মানুষের অদ্ভুত কল্যাণে।
বলতে বলতে মনে হয় আরো
মরীচিকার ছবি তুলে
ভালোবাসা লিপ্ত করেছি চাঁদের নীচে।সম্পূর্ণ
আজ যদি মনে পড়ে
মন বাড়িয়ে মনের মতো করে
বৃথা শহরের স্মৃতির দেওয়ালে
হৃদয়ের মানচিত্র উড়িয়ে
তবে জেনে রেখো পৃথিবী
মানুষের ভিড়ে পথ খুঁজে
সন্ধ্যা নামিয়েছিল ‘সে’ ই।সম্পূর্ণ
স্বপ্নরা হানা দেয় অন্য কোথাও
চিলের ডানা চাদরের আলপনা আঁকে;
যদি ভুল হয় কখনো তাঁরে
তবে বুঝিবো আমি সেও ছিল অভিমানী চাঁদের নীচে।
আমি নিদারুণ অভিমানে চলে যাবো দূরে
নীল গোলাপের কাঁটার আঘাত পেয়ে।
বড়োই দেরি হয়ে গেছে জেগে উঠিতে
চলন্ত রেলগাড়ির যাত্রীরা নেমেছে বহুদূরে।
জাহাজের পাটাতন গেছে ডুবে
পান্ডিত্য সব ধুলোয় মিশে
সরকারও বদল ঘটেছে দেশে দেশে
এমনকি রাষ্ট্র ভাষাও হারিয়ে ফেলেছে শব্দ।
সম্পূর্ণ
নীল চিঠি আসলো একটি আমার নামের
প্রেমের বসন্তের কোকিলের মুখে করে ;
কোনো এক প্রেয়সী হয়তো লিখেছে
নাম ঠিকানা গোপন রেখে।
আমি জানি না তাঁর নাম কিংবা পরিচয় ;
মিষ্টি ঠোঁটের অতল স্পর্শে হারায় নি কখনো আমি
নীল শাড়ির আঁচলে মুখ ঢেকবে সে , হাতে তাঁর লাল কাঁচের চুড়ি , কপালে কালো টিপ সবই দাগ কাটটে আমার হৃদয়ে।সম্পূর্ণ
আমিও চোখের অশ্রুর সাগরে ডুবে মরি দিনে রাতে
তুমি কি সাঁতার জানো ভারত মহাসাগরে?
নাকি প্রেম বৃক্ষের বীজকে জাগাতে পারো
বহু সুপ্ত যুগ অপেক্ষার পরে।সম্পূর্ণ
খুঁজিতে যাইনা নতুন পৃথিবী
মেঘের গায়ে রং ছড়িয়ে
স্তব্ধিত হইয়া আমি ভাবি
সময়ের সূএপাত সচ্ছলতা সজীব।
সম্পূর্ণ
মুছে গেছে ঢের বেশি কল্পনা
সে আমার অপেক্ষায় দাঁড়িয়ে বহুদূরে
যেন মিশরের নীলনদের জল
তোলা হচ্ছে ঘরে ঘরে !
তুমি ভুলে থেকো আমায়
সমস্তদিন পৃথিবীর মানচিত্রে
কয়েকটি আশঙ্কার রাত্রি নামিয়ে
মৃত আকাশের চঞ্চল গতিতে।
এক স্বপ্ন ছুঁয়ে ছিল জীবনকে
শতাব্দীর প্রিয়তমাসুর মুখ থেকে,
নীল তারাদের ভাসমানতার সঙ্গী হয়ে
শুধুমাত্র চাঁদ মুছে ছিল জল্পনাকে।সম্পূর্ণ
প্রেমের সংকল্প নিয়ে ফিরে আসিবো আমি
তোমার ঘরের দরজার সম্মুখে
নিকটে দাঁড়িয়ে থাকিবে তুমি
আসলে হাতে আমার কাঁটাতার।
হৃৎপিণ্ড কে জানাবো আমি
তুমি দাঁড়িয়ে রবে ব্যারিকেডের ওপারে,
এপারে ঘিরবে আঁধার মৌনমিছিল
রক্তাক্ত হবে মানুষ, মানুষের বিরোধিতায়।
যদি কখনো মনে পড়ে আমায়
আমি হাত বাড়িয়ে দেবো তোমায়।
আমি হাত বাড়িয়ে দুঃখকে ছোঁবো
প্রতিটি মানুষের শিরায় শিরায়।
ডায়েরির ভাঁজে আঁকা যাক মানচিএকে
কতদিন আঁকিনি তোমায় –
প্রেমের উপন্যাসের পাতায় পাতায়
ক্ষয় ধরিয়েছে গোলাপের কাঁটায়।
কখনো একা মনে হলে ভালোবেসো আমায়
আমি হাত বাড়িয়ে পাহাড়কে জানাবো
মরুভূমির বালি রাশির রেখায় রেখায়
বিষন্ন বিকালের শেষ বেলায়।সম্পূর্ণ
নামবে রাত্রি ঘোরতর বিপদ তাঁহার
হয়তো আসিবে অন্যকেউ সংকল্প নিয়ে ;
ফিরবে স্টশনের রাত্রি যাপন আর
মেঘ পিয়নের যন্ত্রণার জাহাজ।
যদিও তাঁরে ভুলে যাওয়ার কথা নয় আমার
তবুও মিশরের পিরামিড আমার অপেক্ষায়
টেমস নদীটানেল কিংবা আইফেল টাওয়ার
সবি আমার মৃত্যুর অভিযান।সম্পূর্ণ
আঘাত করে সইবো আঘাত ব্যাঘাত ঘিরে রয়বে আলাপ আরো চিত্ত আরো অচেতন জ্বলবে আলো অন্ধকারসম্পূর্ণ