কবিতা নীল ডায়েরির কবিতা-১১
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ নীল ডায়েরির কবিতা
সময় ১৭ই জানুয়ারী ২০২২
লিখার স্থান মোবারকপুর, নদীয়া
1/5 - (1 vote)

প্রেমের সংকল্প নিয়ে ফিরে আসিবো আমি
তোমার ঘরের দরজার সম্মুখে
নিকটে দাঁড়িয়ে থাকিবে তুমি
আসলে হাতে আমার কাঁটাতার।

যুদ্ধের মানচিত্র এঁকেছি আমার হাতে
স্বদেশের কারাগারে বন্দী থেকে
এখান থেকে হয়তো ফিরবোনা আর
তুমি রবে বহুদূরে, শহীদের বার্তা পেয়ে
যদি কখনো দেখিতে চাও আমায়
তবে পিছন ফিরিয়া তাকিয়ো একবার।
তুমি দেখিতে পাবে নীল বাংলার প্রান্তর
ঘাসে ঘাসে শিশিরের জল শুকিয়ে গেছে
আমার সমাধির পাশ দিয়ে
চোখের নদী বয়ে যায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted