কবিতা নীল ডায়েরির কবিতা-৭
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ নীল ডায়েরির কবিতা
সময় ১৪ই জানুয়ারি ২০২২
লিখার স্থান মোবারকপুর, নদীয়া
4.5/5 - (2 votes)

যদি কখনো মনে পড়ে আমায়
আমি হাত বাড়িয়ে দেবো তোমায়।
আমি হাত বাড়িয়ে দুঃখকে ছোঁবো
প্রতিটি মানুষের শিরায় শিরায়।
ডায়েরির ভাঁজে আঁকা যাক মানচিএকে
কতদিন আঁকিনি তোমায় –
প্রেমের উপন্যাসের পাতায় পাতায়
ক্ষয় ধরিয়েছে গোলাপের কাঁটায়।
কখনো একা মনে হলে ভালোবেসো আমায়
আমি হাত বাড়িয়ে পাহাড়কে জানাবো
মরুভূমির বালি রাশির রেখায় রেখায়
বিষন্ন বিকালের শেষ বেলায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted