| কবিতা | নীল ডায়েরির কবিতা ১০ |
| কবি | অভিজিৎ হালদার |
| কাব্যগ্রন্থ | নীল ডায়েরির কবিতা |
| সময় | ১৬ই জানুয়ারি ২০২২ |
| লিখার স্থান | মোবারকপুর, নদীয়া |
বলিবোনা কথা আমি আর কোনদিন
সেও বলিবেনা কথা, নক্ষত্রের জল
ঢালিয়া আমি চলে যাবো বহুদূরে
এখানে রোদ্দুর ছড়িয়ে রঙমিছিলের দেওয়ালে।
নামবে রাত্রি ঘোরতর বিপদ তাঁহার
হয়তো আসিবে অন্যকেউ সংকল্প নিয়ে ;
ফিরবে স্টশনের রাত্রি যাপন আর
মেঘ পিয়নের যন্ত্রণার জাহাজ।
যদিও তাঁরে ভুলে যাওয়ার কথা নয় আমার
তবুও মিশরের পিরামিড আমার অপেক্ষায়
টেমস নদীটানেল কিংবা আইফেল টাওয়ার
সবি আমার মৃত্যুর অভিযান।