| কবিতা | নীল ডায়েরির কবিতা ১ |
| কবি | অভিজিৎ হালদার |
| কাব্যগ্রন্থ | নীল ডায়েরির কবিতা |
| সময় | ০৮ই জানুয়ারী ২০২২ |
| লিখার স্থান | মোবারকপুর, নদীয়া |
আঘাত করে সইবো আঘাত
ব্যাঘাত ঘিরে রয়বে আলাপ
আরো চিত্ত আরো অচেতন
জ্বলবে আলো অন্ধকার ভালো।
স্নিগ্ধ প্যারিস মুগ্ধ ইতালি
আমার ভারি আপন – জাগিবে আঁধার
সাবধান নয়কো সারাক্ষণ
অজস্র স্বপ্ন চলবে পথে
সকল ব্যথা নিভবে অনন্তকাল:-
সেথা থেকে কেউ ডাক দিও
আসিবো ফিরে ইচ্ছা রাতের তারা নিয়ে
জীর্ণ মানচিত্রের হৃদয় ভেদ করে।