শিশিরের ছোঁয়ায়, শব্দহীন রচিত আমার সকল পদ্য, তীব্র আবেগে আঙুলে ছুঁয়ে যা ভোরের বাতাস, স্বরহীন আমার কণ্ঠ থেকে ঝ’রে প’ড়ে মৌলিক শব্দমালা অবিরত; স্তব্ধতায় মিশে যায় সৌন্দর্যের সকল অর্থ জলের শব্দের মতো কেঁপে-কেঁপে, চোখের ভিতর লুকিয়ে রাখি জ্যোতির্ময় প্রোজ্জ্বলিত সেই ভাবনা, যা অমল ঠোঁটে
সম্পূর্ণ

কোলাহলময় রূপ যৌবন ফিরে পেলো উদ্বেলিত মাঠ!
ঘোষিত ইশতেহারের পাতাগুলো-সমবেত মানুষের উষ্ণ আলিঙ্গন ছুঁয়ে……
পূর্ব দিগন্তে ফুটে উঠা আলোকরেখা-ক্রমশ উজ্জ্বল হতে হতে পশ্চিমের কুলে রংধনু জড়ালো।সম্পূর্ণ

তুমি ছিলে আমার স্বপ্নের অনুভূতির নিসর্গের মাঝে
জ্যোতির্ময় আলো ছুঁয়ে যায় কোমল শিশিরের জলে;
আমার উপলব্ধিময় ভাবনার কম্পিত স্নিগ্ধময় ঠোঁটে,
স্বপ্নের সেই সিঁড়ি রূপান্তরিত হ’য়ে উ’ঠে গভীর নীলে
নিস্তব্ধতার আলোছায়া রৌদ্রজ্জ্বল বিস্ময়ের দিকে ছোটে
সম্পূর্ণ