কবিতা পৌঁছবোই আমি! (ট্রায়োলেট)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৯ মার্চ, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় জীবনমুখী, রূপক
Review This Poem

উজান গাঙের নাইয়া তবু চাই না ভাটির টান,
পৌঁছবো আমি হোক যে করে হিজলতলীর ঘাটে!
যতোই করুক মাতলামো ঢেউ গেয়েই যাবো গান,
উজান গাঙের নাইয়া তবু চাই না ভাটির টান!
রুদ্র রোষে ফুঁসলে বায়ু করলে প্রাণ আনচান?
ভাববো আমার বন্ধু আছে অস্তাচলের বাটে!
উজান গাঙের নাইয়া তবু চাই না ভাটির টান,
পৌঁছবো আমি হোক যে করে হিজলতলীর ঘাটে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted