| কবিতা | ক্ষনিক ঘুমের ঘোরে (অনু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৫ মার্চ, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | জীবনমুখী, বিরহ, রূপক |
ঘুমের ঘোরে বসেই দেখি স্তব্ধ হিজল তলে,
যাচ্ছে ভেসে কপাল আমার আধলা নদীর জলে!
পড়লো পাশে আকাশ থেকে একটা তারা খসি,
কেউ দ্যাখেনি সাক্ষী শুধু কণ্ঠ হারা শশী।