বুঝিনি সেদিন (অণু)
শুধুই একটা রাত দিয়ে গেছো তুমি
উদরে সাজায়ে বায়ু ঝড়ো,
প্রয়াত দিনের কথা নিরালায় জপে
বুঝিনি সেদিন আমি এ’ হৃদয় সঁপে
ঘোরালো প্রসার তার
দিনে দিনে এতো হবে বড়!সম্পূর্ণ
রূপক অর্থে লিখা কবিতাসমূহ
শুধুই একটা রাত দিয়ে গেছো তুমি
উদরে সাজায়ে বায়ু ঝড়ো,
প্রয়াত দিনের কথা নিরালায় জপে
বুঝিনি সেদিন আমি এ’ হৃদয় সঁপে
ঘোরালো প্রসার তার
দিনে দিনে এতো হবে বড়!সম্পূর্ণ
ঝরের রাতে ওদের উজার হওয়া সংসারটা
ওদের প্রতি উপেক্ষার স্থানুতা
ওটাই তুমি ,আমি ও আমরাসম্পূর্ণ
বুকের হারানো কোন চিরতরে ধন
কে খুঁজে অনেক দিন
সুখে বা কি ক্ষীণ হাহাকারে?
হয়তো আমিই শুধু ফুরিয়ে গেলাম
তোমারি তালাশে আয়ু
বাংলার লাখো দ্বারে দ্বারে!সম্পূর্ণ
হয়তো মানুষ গাছ এভাবেই মেল,
যেমন আকাশে হাসে নীরদের পাশে
আরেকটা ফের এসে হেরে গেলে শেষে
কালের আঘাতে এক হাসি-খুশি সোনালী বিকেল!সম্পূর্ণ
রহস্যময় সাবালিকা ছিলে
কালো রঙে হরতন,
যতোই দেখেছি হেরে গেছে বুকে
চিরায়ত পুরাতন!সম্পূর্ণ
কখনো কি প্রাণ হারে? বেঁচে থাকে সে তো সুহৃদের মাঝে স্মৃতি মাখা আবদারে। বসন্ত ঋতুসম্পূর্ণ
যেখানে শালিক গায় গান
সেখানেই পাই তার প্রাণ
কখনও দেয় না ধরা ধীরে চলে হেঁটে আগে আগে,
ব্যাকুলে দিলেও জোরে ডাক
না থেমে অঙ্গুলি করে তাক
হয়তো নিজেরে আঁকে নীলিমায় ক্ষীণ অনুরাগে!সম্পূর্ণ
আকাশ মিলিয়ে যাবে, না এলেও সাঁঝ
চাঁদ বা সুরুজ শুধু স্ব-স্বভাবে না উঠলে জ্বলি,
কতক হৃদয়ও যায় এভাবেই ক্ষয়ে
ঘোরালো বিষাদ তার শেষে নিলে কেড়ে চোরাগলি!সম্পূর্ণ
আত্মবিসর্জন হঠাৎ কোনো সন্ধ্যায় একটি মৃত্যুর গন্ধে শান্ত হবে পৃথিবী আমি গোধূলির বুকে শুয়ে রবোসম্পূর্ণ
দেখেছি একাকী বন্ধুর পথে বন্ধুত্বের অপঘাত বিশ্বাসকে দগ্ধ করেছে!
সম্মুখে দেখেছি গহীন রাত্রিতে একাকী
আমাকে অন্ধকার গ্রাস করছে হিংস্রের মতো।
অতঃপর, প্রেমিকের বুকে প্রেম দেখেছিসম্পূর্ণ