| কবিতা | হয়তো আমিই শুধু (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৯ মার্চ, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
বুকের হারানো কোন চিরতরে ধন
কে খুঁজে অনেক দিন
সুখে বা কি ক্ষীণ হাহাকারে?
হয়তো আমিই শুধু ফুরিয়ে গেলাম
তোমারি তালাশে আয়ু
বাংলার লাখো দ্বারে দ্বারে!