কবিতা ভালোবেসে হই আরো শুদ্ধ
কবি আসহাবে কাহাফ
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
Review This Poem

চলো, পরস্পরকে ভালোবেসে হই আরো শুদ্ধ
আমার শরীরে জেগে উঠা সুবর্ণচর
তোমার শরীরে ডুবে থাকা সরোবর
এই ফাগুনে- কিংবা ঐ শ্রাবণ রাতে
যদি হয় এক সাথে
থেমে যাবে? যাক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!
চলো, ভালোবেসে পরস্পর হই আরো শুদ্ধ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted