| কবিতা | বুঝিনি সেদিন (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২০ মার্চ, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
শুধুই একটা রাত দিয়ে গেছো তুমি
উদরে সাজায়ে বায়ু ঝড়ো,
প্রয়াত দিনের কথা নিরালায় জপে
বুঝিনি সেদিন আমি এ’ হৃদয় সঁপে
ঘোরালো প্রসার তার
দিনে দিনে এতো হবে বড়!