| কবিতা | সময়ের বল (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১০ মার্চ, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
হাজার বছর আমি করলাম গত
পৃথিবীর এই বুকে
পেয়েছে কে এতো আয়ু?
একশত বছরই তো না ফুরাতে ভুলে
নিজেরে দখিনা বায়ু!
অবেলা ফের এ’ প্রাণ
খুঁজে ফিরে তার গান
যে গাইতো রোজই হাজার বছর আগে,
মিটে না তিয়াসা হেরে যায় তল
চক্রহারে বাড়ে সময়ের বল
তবু কি ফিরে সে চেনা মেঠো পথে!
হয়তো পারে না ও’ হৃদয় বলে বাঁধা খুবই অনুরাগে।