আজ শ্মশানের শব উঠেছে জেগে জ্বালাতে সকল শ্মাশান,
কে আছো বন্দি মুক্ত হতে ? শোনো রক্ত-যুগের আহবান।
কে পড়ে আছো হাতে আর পায়ে দাসত্বের অশুভ বেড়ি ,
কার গলায় ঝুলে ভীত করে রাখে মিথ্যা ফাঁসের দঁড়ি;
ভেঙে ফেলো মিথ্যার প্রাচীর,ছিঁড়ে ফেলো ফাঁসের রশি!
আজ মিথ্যার মহা-সংহার হোক,সত্যের দীপন জ্বলুক দিশিদিশি।সম্পূর্ণ

কে শোনে কার আকুল আহুতি!
সত্যকে মিথ্যায় আর মিথ্যাকে সত্যের ক্রুতু আরতি।
সত্য মিথ্যার বাটখারায় সত্যের গলে উদ্বন্ধন-রশি,
সত্যকে গ্রাসে মিথ্যা হাসে পুষ্পের হাসি-
এই ন্যায় মন্দিরে,
সংখ্যাতীত কত মোকদ্দমা জরতি ইতিহাসের মতো
আজো অন্ধকার কুঠিরে পাষাণ পুঞ্জে ঝুলন্ত।সম্পূর্ণ

আজ সভ্যতার সড়কে চড়ে বেড়াচ্ছে কিছু অসভ্য শুয়োর,
ফন্দিবাজ শিয়াল ও মাংসভুক গৃধ্রের দল;
সাধারণ জনতার রক্তচুষে চিরে-চিরে খাচ্ছে মাংস, হিংস্র আঁচড়ে জখম করছে গণতন্ত্রের গহীনে ;
দুমড়ে-মুচড়ে চর্বন করছে মানবতার মহা-কঙ্কাল।সম্পূর্ণ