| কবিতা | আমলাতন্ত্র |
| কবি | ইমামুল ইসলাম মুরাদ |
| সময় | ১৮-০৯-২০২২ খ্রিস্টাব্দ, দুপুরবেলা। |
| লিখার স্থান | লালমাটিয়া, ঢাকা। |
| কবিতার বিষয় | প্রতিবাদ |
তোমারা যদি ভাবো?
লাল সুতোর পুতুল হবো,যেমনটি চাও তেমন করে
আমরা সবাই নাচবো!
তোমরা যদি ভাবো?
লাল ফিতায় রাখবে বেঁধে, আমরা সবাই নিঃশক্তি;
বাধ্য হয়ে মেনে নিবো, হাঁটু গেড়ে দিবো ভক্তি!
তোমারা যদি ভাবো?
তোমরা হবে প্রজা-প্রভু, আমরা হবো ভৃত্য-দাস;
তোমরা চাইলে মুক্তি পাবো,না হয় পড়বে গলায় ফাঁস।
তোমরা যদি ভাবো?
প্রজাতন্ত্র লুপ্ত করে আমলাতান্ত্রিক দেশটি হবে,
লুটেপুটে চুষে খেতে শাসনভারটি হাতে নিবে!
অযথা সবপণ্ড ভাবনা ভাবছো বসে বৃথা
শুনো, আমরা হলাম বিছুটি পাতা!
আমাদের যদি খসখসে ঘাস ভেবে,
এসো বোকা ছাগলের মতো চিবাতে
সমস্ত শরীর তোমাদের ন্যাড়া হবে চুলকাতে-চুলকাতে।
সাবধান! আমরা ভঙ্গুর নই, ভেঙ্গুরের দল;
আমরা হলাম আম-জনতা,সকল ক্ষমতার উৎস স্থল।