কবিতা প্রতিবাদ জানাই
কবি মোঃ রুহুল আমিন
সময় ২৪-০২-২০২২
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

মদের আসর চলবে নিয়ম
বিধিমালা মেনে,
এমন হলেই দেশের তরুণ
ধ্বংস রেখো জেনে।

সহজ হলেই বারের লাইসেন্স
মাদক পাওয়া যাবে,
একুশ বছর বয়স হলেই
মদের বৈধ পাবে।

ইসলাম ধর্মে মাদক সেবন
হারাম মোরা জানি,
মুসলিম জাতি তবে আমরা
কেমন করে মানি?

মানবো নাকো বাংলাদেশে
মদের লাইসেন্স দিলে,
প্রতিবাদ আর ধিক্কার জানাই
সভ্য সমাজ মিলে।

মানব সমাজ ধ্বংসের মুখে
পড়বে মাদক পানে,
মাদক পানের লাইসেন্স পেলে
ধ্বংস সবাই জানে।

দেশের নবীন তরুণ কিশোর
মাদক সেবন করে,
সোনার বাংলা গড়বে যারা
তারাই যাবে ঝরে।

প্রত্যেক বছর —–মদাসক্ত
মানুষ যাচ্ছে মারা,
জানতে চায়বে সভ্য সমাজ
লাইসেন্স দিলো কারা?

মদের লাইসেন্স প্রদান করা
বাতিল করতে হবে,
মদের কুফল রুখতে জাতি
গর্জে উঠবে সবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted