| কবিতা | সৃষ্টির সেরা মানুষ |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ২৮-০১-২০২৩ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | প্রতিবাদ |
আদম হাওয়া প্রথম মানুষ
রবের হাতে গড়া,
পাক কিতাবে আছে লেখা
হয়নি তাদের পড়া।
মানুষ জাতি সৃষ্টির সেরা
গড়েন প্রভু ভবে,
পড়ো কিতাব প্রভুর নামে
জানি বুঝবে তবে।
বানর থেকে মানুষ সৃষ্টি
এমন যারা ভাবে,
নাস্তিক হয়ে মরবে যখন
কঠিন শাস্তি পাবে।
জ্ঞানপাপীদের ভ্রান্তি পথে
নির্বোধ গণে চলে,
বানর থেকে…. মানুষ সৃষ্টি
নাস্তিক যারা বলে।
বানর থেকে…..মানুষ হলো
আমরা নাহি মানি,
শোনো নাস্তিক বানর জাতি
মোরা কিতাব জানি।