সব কিছু জানতে চাইলাম
এই পথ চলা পথ ভোলা কিছু হারানো আর কিছু পাওয়া।
তারাদের মত সময় ফুরিয়ে যায় – সময় ফুরানোরই কথা
আর দুটি চোখের দূরত্ব ভালোবাসা বিচ্ছেদ বুঝলাম।
কথা রাখা কথা না রাখা ফুল ঝরে যাওয়া সবই দেখলাম
আকাশের নীল মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা সবই দেখলাম।
সম্পূর্ণ

আমাকে রেখে দিও সযত্নে
একটা পুরানো কাঁচের কৌটায় ভরে
তোমাদের শক্ত লোহার ট্রামের এক কোণে
তোমার প্রিয় বিনুনি গাঁথার লাল ফিতা মুড়িয়ে
আমাকে রেখে দিও সযত্নে..সম্পূর্ণ