কবিতা বিদ্রোহীর চরণ তলে
কবি আজিজুল হক
উৎসর্গ কাজী নজরুল ইসলাম
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা কাজী নজরুল ইসলাম
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বাংলাদেশ, ভারতবর্ষ

শুধুমাত্র কবিতা হবে এখানে। ***(কবিতার নাম কবির নাম সহ অন্যকিছু লেখা থেকে বিরত থাকুন।)*বিদ্রোহীর চরন তলে*
©আজিজুল হক
#বিদ্রোহী #_নজরুল #_ইসলাম #বাংলাদেশ #_পশ্চিমবঙ্গ #কবিতা
তোমায় পুজিতে চাইনা আমি আর,
তোমার জ্বালানো আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাই জরাজীর্ণ নির্লজ্জ শাসকের হাড়হিম করা শোষণের কারাগার !
মানুষেরে করে যারা বিভাজন ,
তাদের ভণ্ডামি গুলো ভাঙ্গিবারে আমাদের এই আয়োজন।
হে ,বিদ্রোহী, তোমার হৃদয়ে উচ্চারিত মানবতার গান,
আজও অবহেলিত ! অসম্মানিত!
ক্ষমতায় বসে শাসক করে পুঁজিবাদী আস্ফালন।
হিন্দু না ওরা মুসলিম - প্রশ্ন টা আজও নয় অবান্তর!
স্রষ্ঠা রে জিজ্ঞাসো আজও
কে তুমি?
হিন্দু না মুসলিম নাকি চির ইতরজন?
তুমি তো মোটেই নও ভালো,
কেন না, তুমিই তো করেছ আসলে সমস্ত বিভাজন!
কেবা হিন্দু ,কেবা মুসলিম! কেই বা হল খিষ্ট্রান!
সত্যি কি ছিল মানুষেরে বিভাজনে এত প্রয়োজন?
মানুষ হল না তো কেউ,
সবই মানুষের নামে শুধু ইবলিশেরে করে আহ্বান।
কে তুমি? কৃষ্ণ কিংবা মোহাম্মদ?
ধর্ম পালিবারে চাই তোমার কাহারে ?
নজরুল নাকি প্রমীলার অমোঘ বন্ধন?
কারে ভালবাস তুমি?
কেই বা তোমার আপনজন?
মানুষ নামের অমানুষ ?
নাকি হাজার বিভেদের মাঝে মিলন মহান!
নারী নামের মানুষ, যাদের দিয়াছ তুমি সৃষ্টির সম্মান ,
নির্দ্বিধায় যারে করেছ আপনজন!
*বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর "
দিয়াছ তারে অর্ধেক অধিকার,
সমান সম্মান,
সৃষ্টিতে যার সর্বাধিক মান,
তুমিই তো দিয়াছ তারে মহীয়সীর আসন।
তুমিই সেই বীর পুরুষ,
পূর্ণ স্বাধীনতারে তুমিই প্রথম করেছ আহ্বান,
গান্ধী কিংবা কোন কমিউনিস্ট পারেনি অর্জিতে
আজও সেই সম্মান!
ইতিহাস ! সে তো পাঠ্য পুস্তকে মিথ্যেরা করে বাস!
শাসকেরা বদলায় নিজেদের স্বার্থে গোলামীর ইতিহাস।
জাতিরে করে যারা অপমান !
তুমি তো তাদের করনি ক্ষমা,
আপোষ করনি তাদের সনে,
নির্দ্বিধায় করেছ প্রতিবাদ ,
সৃষ্টি সুখের উল্লাসে উড়িয়েছ বিজয় কেতন
আর গেয়েছ মানুষের জয়গান !
দাস নও তুমি তাদের, বুঝিয়েছ বারবার,
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও হেকেছো স্বাধীনতার রণহুংকার।
কান্ডারীরে করেছ সতর্ক বারবার,
জাতের নামে বজ্জাতিরে করেছ চুরমার,
তুমিই তো প্রিয় ,শিখিয়েছ মোরে
মানুষই শ্রেষ্ঠ শুধু ,
ধর্মহীনেরা করে শুধু ধর্ম নিয়ে
হানাহানির কারবার।
কেউ বলে তুমি হিন্দু কবি,
লিখেছ শ্যামা সংগীত,
কেউ বলে শুধুই তুমি মুসলিম,
জমিন ও আসমানে করেছ তওবা,
গেয়েছ ইসলামী গীত !
আসলে ও দুটির কোনটিই তুমি নও,
নারায়নের বক্ষে জন্ম নিয়েও নারায়নেরে তুমি মানবতার গান শেখাও।
খোদার আসন আরশ ছেদিয়া
গেয়েছ গান বিশ্ব মানবতার,
উচ্চতায় পৌঁছে দিয়েছ মানুষের শির,
উন্নত করেছো বারবার।
কুলি বলে যারে অমানুষ করেছে অপমান,
দেবতার মত তুমি দিয়াছ তারে ঠাঁই ,
টেনে নিয়েছ বুকে ,
গেয়েছ শুধু মানুষের জয়গান।
মৃত্যু তে তোমার হয় নি মরণ,
দ্রোহ নয়, প্রেমেও তুমি আমরণ প্রেমিকের হৃদয়ে বিদ্রোহের বীজ করেছ বপন।
যারা তোমারে করেছে ভাগ বারবার,
তারাই আজই ব্যর্থ প্রিয়,
হে প্রিয়তম নজরুল ,
আজও প্রিয় তুমিই সবার।
আজিজুল হক
২৯ শে আগস্ট ,২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments