কবিতা আমি থাকি বা না থাকি
কবি আজিজুল হক
উৎসর্গ মাধবীলতা
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রতিবাদ, প্রেম
Review This Poem

*****আমি থাকি বা না থাকি **

আমি থাকি বা না থাকি
কবিতা রা থাক,
নোনা মাটির গন্ধ তাতে
মিশে থাকুক,
ভরদুপুরে বা সাঁঝের বেলায় সে গন্ধে ঝলসে পড়ুক
আলো পড়শির উঠোন জুড়ে,
আমি থাকি বা না থাকি,
দুটো মানুষ অন্তত থাক
বুক ভরা বিশ্বাস নিয়ে,
ভালবাসুক ওরা সব বিষ গুলো কে উগড়ে দিয়ে,
আস্ঠে পিস্ঠে তাদের জড়ানোর মধ্য দিয়ে
বেড়ে উঠুক ভবিষৎ!
আমি থাকি বা না থাকি
মানুষ গুলো থাক,
যারা সমস্ত শৃঙ্খল ভেঙ্গে মানুষের ইতিহাস তৈরী করে,
মানুষের মাঝেই বেচে থাকুক কবিতা আর ভবিষৎ!
আমি থাকি বা না থাকি,
ধর্ম গুলো ধুলিস্যাত হোক,
কেন না ধর্ম নয় তা, ধর্মের নামে বর্ম সাজে,
তবে ধর্ম থাক, যা মানুষই গড়ে ..
আমি থাকি বা না থাকি,
শোষকেরা যেন না থাকে,
মানুষ রুপী ঔ শয়তানের দল
সাধুর বেশে ভন্ড সাজে ..
বিশ্বাস হোক শক্তিশালী, নিশ্বাস হোক পবিত্র,
রণভূমি হয় হোক, ক্ষতি নেই তাতে,
যদি সে লড়াই এ বিশ্বাস বাঁচে..
আমি থাকি বা না থাকি,
প্রেম থাকুক বেচে ..
গলায় দড়ি দিয়ে মেরো না তারে মিছে ..!
নিয়ম না হয় নাই বা থাকল
এ বেলায়, বাঁধনে কি আর প্রেম বাঁচে!
প্রেম থাকুক মান-অভিমানে,
তীব্র জ্বালা যন্ত্রনায়, ব্যথা কিংবা বেদনায়!
বিশ্বাস থাক বেচে ..!
আমি থাকি বা না থাকি ..
কবিতা গুলো বেচে থাক বিশ্বাস আর নিঃশ্বাসে ..
দুটো মানুষ এক সাথে হাত ধরে পথ চলুক
সব রাঙানো চোখ গুলো কে অবহেলে নব
সৃষ্টির মহানন্দে …
বেচে থাকুক সে জন, যারা দূরে গিয়েও কাছে থাকে কিংবা কাছের হয়েও থেকে যায় অনেক টা দূরে ..
ভাল থাকুক মন গুলো বিষাক্ত বাতাস এড়িয়ে ..
আমি থাকি বা না থাকি
সৃষ্টি গুলো বেচে থাক সকল সৃষ্টির মাঝে..
রবীন্দ্র-নজরুল কিংবা সুকান্ত-জীবনানন্দের
হাত ধরে নুতন করে পথ চলতে শিখুক প্রেম,
তাতে যদি সভ্যতা বাঁচে !
আমি থাকি বা না থাকি
তোমরা থেকো তাতে
*অবহেলে নব সৃষ্টির মহানন্দে ।”🙏🙏

guest
0 Comments
Newest
Oldest Most Voted