| কবিতা | নীড় ভাঙ্গা মন |
| কবি | আজিজুল হক |
| উৎসর্গ | মাধবীলতা কে |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| সম্পৃক্ততা | প্রেম |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, মৃত্যু, রূপক |
**নীড় ভাঙ্গা মন**
©আজিজুল হক
আমাদের গল্প গুলো লেখা হবে না আর কোনো দিন,
দেওয়ালে, দেওয়ালে ,কার্নিশে কার্নিশে নোনা জলের ছোঁয়ায় শ্যাওলা জমেছে তাতে..
আমাদের কতকাল ভালোবাসা হয় নি ,
ইট,বালু , বজরির মেশানো বুকের ভেতরে
কাটল ছন্নছাড়া প্রেম।
পরস্পরকে আঁকড়ে ধরার মিষ্টভাষী গলদ!
আমি অন্তত নিজেকে সে চোখে বিলাইনি কখনও।
আমার আকাশে সাদা মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার কি আনন্দ!
তোমার চুলে কতকাল হাত বুলানো হয়নি আমার!
ঠোঁটের স্পর্শ কতকাল ছুঁতে পারেনি আগুন।
কতকাল পাশাপাশি বসে দুজনকে দেখিনা আমরা,
আমাদের গল্প গুলো আমাদের অভাব অনুভব করে রোজ।
আমাদের খুনসুটি বা অভিমান গুলো ইদানিং
বড্ড বেশি খোলস ছড়ানো মন!
হাজার বছর ধরে ভালোবাসা গুলো জমে আছে আমাদের ,
আমাদের গল্প গুলো বড্ড নিঃসঙ্গ আজ,
তুতেন খামেনের মত পিরামিডের বাক্সবন্দী।
ক্লিওপেট্রার হাজার প্রেমের বিষাক্ত ছোবলে
ক্লান্ত আমাদের প্রেম কতকাল নিজেদের কথা বলেনি..
কতকাল নিজেকে ভালোবাসা হয়নি..
বনলতারা বদলায় সময়ে ,
নীলাঞ্জনা বা মাধবীলতার অন্তরে,
গল্প গুলো কিন্তু ইতিহাস হয়ে উঠে না আর..
কাল্পনিক ঝড়ের মত।।
©আজিজুল হক