কবিতা অনাহূত
কবি বিবেক সিং
সময় ১৬ই ডিসেম্বর,২০২৩
লিখার স্থান শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
Review This Poem

আহত হয়ে বিমূর্ত পরে থাকি
এই স্নায়ু আরো কিছুটা বাকি
তবুও চেয়েছি,তবুও চেয়েছি
একটি জীবিত জোনাকি

কপালের অনাহূত বলি রেখাটা
মানবীর শেষ কথালেখাটা
হারিয়ে ফেলেছি,হারিয়ে ফেলেছি
আপোষী অভিযোজন শেখাটা

guest
0 Comments
Newest
Oldest Most Voted