ঘুমন্ত জনপদ
এরা শুনতে পায় না-বুলেটের স্ফুলিঙ্গ অগ্নির ছর্রা ধ্বনি!
ষোড়শী-কন্যার সম্ভ্রম-হারা অপ্রকাশিত ক্রন্দন-
নির্যাতিত-নিগৃহীত সর্বস্বান্তের উচ্চ-রোল ।
এরা গন্ধ পায়না-অর্ধগলিত পঁচা লাশের যে গন্ধ উড়ে বাতাসে,
এরা দেখতে-শোনতে- শুঁকতে পায়না নিদ্রায় আত্ম- বিস্মৃত,
এদের আঁখি-বন্ধ, স্তব্ধ শ্রবণেন্দ্রিয়,রুদ্ধ ঘ্রাণেন্দ্ৰিয় এরা মৃত।সম্পূর্ণ
