কবিতা হুইলচেয়ার
কবি সৌম্যদ্বীপ দাস
সময় ৩০ জানুয়ারি, ২০২৩
উৎসর্গ প্রতু, মেঘবালিকা
লিখার স্থান বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর
সম্পৃক্ততা আধুনিক কবিতা
কবিতার বিষয় অন্যান্য
5/5 - (1 vote)

হুইলচেয়ার

নতজানু পাথর। বছরে দুবার শ্বাস নেয়
খানিক রক্ত পরিশ্রমে গেছে। খানিক অসময়ে
চিলস্বপ্ন নির্বাক মেঘে ঢাকা। আমি মাংসখেকো
উদ্বাস্তুর খিদে অপরিহার্য। সভ্যতার ছাপ স্পষ্ট নেই
জলগুলো শামুকের মতো। দুধারের জঙ্গলে দেই
ঘাসফুল কেটে আবার রোপণ।
দুঃখ কারো নেই। মহাযুদ্ধে চোট কেউ পায়নি
অস্থিরতা বেমালুম সংকটে। স্থবির গুহান্যাস
ব্যান্ডেজে আঁকা পেশেন্টের রিলেটিভ লিস্ট।
সিরিঞ্জের অস্ত্রোপাচার। বিষন্ন কালকেউটের ফনা
জিভ উচু করে আছে।
বাইসাইকেল এর মত। অযথা প্যাডেল
হুইলচেয়ার এর প্যাঁচে নেই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted