| কবিতা | দেখা হল |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ২০২৩ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| কবিতার বিষয় | অন্যান্য |
আমি চুপি চুপি থাকি
যেন না হয় দেখা
বন্ধু তোমারই সনে
একই সাথে কাটিয়েছি
শৈশব বেলা।
বিধাতা একি তোমার খেলা।
বন্ধু তুমি উচ্চ শিখরে
আমি একটু নিন্মে
চাঁদের আলো
আকাশে শোভা পায়
পাহাড়ের উঁচু
সাগরের কাছেই মানায়
আমি তাই গর্বিত
বিধাতার কাছে
সৃষ্টি কর্তার একটু
লুকায়িত ভালবাসায়
সাহিত্যের অঙ্গনে
রেখেছে আমায়
দেখা হল সেই দিন
যেদিন তোমার হাতে
সম্মাননা পেলাম।