গা, মাথা ঝনঝন করছিলো-আঘাতে,
কাপড়ে ধুলাবালির আস্তর জমে স্তুপ!
ঘাড়ের উপর বাজপাখির বিষাক্ত নিঃশ্বাস!
তবুও দুচোখে জেগে উঠতো অবারিত স্বপ্নের বাংলাদেশ!সম্পূর্ণ

গোটা নগরীর শরীরে আলকাতরার মতো কালো প্রগাঢ় প্রলেপ;
দেয়ালে-দেয়ালে আঁকা রক্তের ভীম আলপনা।
রজনীগন্ধার কোন সুবাস নেই,-অবিশুদ্ধ বাতাস,
শুধু ভেসে আসে অর্ধগলিত পঁচা লাশের উৎকট গন্ধ
আমি শ্বাসরুদ্ধ!সম্পূর্ণ

অলৌকিক হৃদয়ের স্নিগ্ধ হিম ঝ’রে প’ড়ে স্তব্ধ আলোর স্তরে
প্রোজ্জ্বল-সৌন্দর্য জ’মে থাকে সুদূরের কোন সর্পিল সোপানে;
সমুদ্রে, গাঢ় নিঃসঙ্গ জ্যোতির্ময় অন্তরালে, চন্দ্রালোকের শরীরে
নক্ষত্র অন্তহীন, পুণ্যময় সব মুগ্ধতা রূপান্তরের প্রফুল্ল যৌবনে;
ঐশ্বরিক গাঢ় স্তব ভাবনার মুহূর্তে একাকী নিঃসঙ্গতার রূপান্তরে
সম্পূর্ণ

শতাব্দীর দীর্ঘ পথে হেঁটেছি বিস্তীর্ণ দিকে অজস্র ধারায় সৌন্দর্যময়
একাকী রুপালি জ্যোৎস্নায়, নক্ষত্রের নীল মেঘে, শোভাময় সঙ্গীতে
রাতের আঁধারের নিবিড়তায়, অন্ধকারে শরীরের আবেদন তীব্র হ’য়ে
উ’ঠে শাদা হিমে; আশ্চর্য গাঢ় বিস্তীর্ণ ভেসে আসা আমার পৃথিবীর
কোমল ধ্বনি, উচ্চারিত হৃদয়ের ব্যর্থ প্রলাপ; নিঃসঙ্গ সন্ধ্যায় নিবিড়
সম্পূর্ণ

অমল শরীরে; নিশিকান্ত ছুঁয়ে যায় আমার ভরা পূর্ণিমা তার মাধুর্যে টলোমল জলে; তরঙ্গিণীর সব ধারা ব’য়ে যায় অকূলপাথারে, সন্ধ্যা নদী ব’য়ে দিই নির্ঝরে মেঘে,বৃষ্টির ফোঁটায় ভ’রে উ’ঠে অমল আঁখিকোণ অম্লান হিমবাহে; প্রোজ্জ্বলিত ভাবনার তুষারে, হিমাচ্ছন্ন দ্বীপপুঞ্জে রূপান্তরিত শিলায় গেঁথে রাখি পবিত্র শ্লোক স্ফুটের স্বরে আলোকোজ্জ্বল দীপাবলি নিভে আসে রৌদ্রালোকে জ্যোতির্ময় দ্যুতির রশ্মি;
সম্পূর্ণ

সকল সৌন্দর্য অন্তহীন হৃদয়ে; মৃত্তিকার সব রঙ মিশে গেছে সবুজ ঘাসে শুভ্রতা আমাকে কোমল করে তোলে পরম স্পর্শে; হৃদয়ের অতলে মিশে থাকে আমারআশ্বিনের বাতাস মর্মর বিষাদে; ভুলে গেছি ফাল্গুনের নরম হাওয়া দীপ্ত আভাস আমার মসৃণ শরীরে; দু’ফোঁটা চোখের জল ও একটি শূন্যতা নির্বাসিত অন্তরে।
সম্পূর্ণ

বিবর্ণ ছড়ানো রঙে, রক্তের হিম পল্লবে ঝ’রে প’ড়ে সন্ধ্যাতারা মুহূর্তের পরম সৌন্দর্যে, তাঁদেরকে হৃদয়ের গভীরে লুকিয়ে রাখি মুগ্ধ উজ্জ্বল আলোয়; রাত্রির গভীর অন্ধকারে হারিয়ে ফেলি উম্মিলীত নিবিড় লগ্নে, স্তব্ধ পরস্পরে মেঘপুঞ্জের আড়ালে পবিত্র প্রেমে;আমার সম্পর্ক লুপ্ত হ’য়ে যায় আলো-আঁধারের রহস্যময় অন্ধকারে; সুরের মূর্ছনায় তা ভুলে যাই বিষাদের আঁখিপাতে, স্নিগ্ধ আমার কঠিন প্রেম, দীর্ঘজীবী হও শাদা মেঘের
সম্পূর্ণ