| কবিতা | ইচ্ছে করে(১) |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | ফেব্রুয়ারী রাত ১২.১০ মিনিট |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | অন্যান্য |
মাগো আমার ইচ্ছে করে
পাখির মতন…..উড়তে,
বিশ্ব ভুবন হাতের মুঠোয়
চাই যে দেশটা …..গড়তে।
মাগো আমার ইচ্ছে করে
তোমার নিবো…..দোয়া,
তোমার দোয়া নিয়ে আমি
পাবো স্বপ্নের……ছোঁয়া।
মাগো আমার ইচ্ছে করে
হবো দেশের…….রাজা,
দুনীতিবাজ জালিম শাসক
দিবো ধরে……সাজা।
মাগো আমার ইচ্ছে করে
নদীর মতন……বইতে,
ইচ্ছে করে পাহাড় হয়ে
সকল ঝঞ্ঝা…..সইতে।
মাগো আমার ইচ্ছে করে
উচিৎ কথা……কইতে,
ইচ্ছে করে ভালো হয়ে
সবার মনে…..রইতে।।