| কবিতা | পাপ |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | ১ মার্চ ২০২১ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | অন্যান্য |
বিবি হাওয়া যেভাবে নিষিদ্ধ গন্দমে…
আমিও তেমনি তন্ত্রমন্ত্রে লুটেছি তোমার শরীর!
বুকের সাথে বুক,ঠোঁটের সাথে ঠোঁট
দেহের ভাঁজে রোদ পুড়ে, বৃষ্টি ঝরে..
তোমার চোখের নীলিমায় ফিরে আসে প্রাচীন গোধূলি রং
তেমনি ক্ষীণ হয়ে আসছে আমার কণ্ঠস্বর!
তবে কী আমাকে ছুঁয়ে গেছে পাপ!