বাংলা কবিতা, পথে যেতে কষ্ট হয় কবিতা, কবি শক্তি চট্টোপাধ্যায় | কবিতা অঞ্চল
কবিতা পথে যেতে কষ্ট হয়
কবি শক্তি চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ যেতে পারি কিন্তু কেন যাবো
কবিতার বিষয় অন্যান্য
4.5/5 - (10 votes)

পথে যেতে কষ্ট হয়, পথের একপাশে বসে থাকি।
গভীর গাছের নীচে বসে থাকি যেন শুকনো পাতা-
পাতার মতন থাকি, কষ্ট পাই, বাতাসের হাতে,
উড়ে যেতে পারি বলে ভয় পাই, পুড়ে যেতে পারি।

পথে যেত কষ্ট হয়, পথের একপাশে বসে থাকি।

পড়ে থাকি ঢিবি কিংবা পুরাতন পাথরের মতো-
অর্বাচীন নয়, নয় গৃহসাজ, নিশ্চিন্ত পাথর।
কাজের পাথর নয়, কাজ ছেড়ে পড়ে আছে পথে,
পথের উপরে নয়, কিছু সরে, পথের একপাশে-
গভীর খাদের নিচে পড়ে আছে পাথরের মতো।

পথে যেত কষ্ট হয়, পথের একপাশে বসে থাকি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted