| কবিতা | ঘুমন্ত জনপদ |
| কবি | ইমামুল ইসলাম মুরাদ |
| সময় | রচনাঃ ২৫-০৮-২০২১ খ্রিস্টাব্দ, সকাল বেলা। |
| উৎসর্গ | কবি জাকির আবু জাফর - কে |
| লিখার স্থান | দিরাই, সুনামগঞ্জ। |
| কবিতার বিষয় | অন্যান্য |
এই ঘুমন্ত জনপদে
স্তব্ধ নিশার অন্ধকারে ঘন-ঘোলাটে-
পথে,আমি একাই হাঁটছি কালনীর তটে
দুর্জ্ঞেয় পথ জনশূন্য!
সমস্ত-লোক নিদ্রার আবেশে সম্যক স্বপ্ন-মগ্ন।
এরা দেখতে পায়না দস্যুর হিংস্র থাবার অবাধ লুন্ঠন,
অবরুদ্ধ অন্ধকার কুটিরে গোপনে অপহরণ ।
বলহীনা-রমনীর আর অসহায় শিশুর বিপন্ন প্রাণ
সম্মুখে মৃত্যুর বিভীষিকা ভয়ার্তরা গেয়ে যায় জীবনের গান।
এরা দেখতে পায় না সর্বহারা নির্বাক-ধূসর মুখ!
এরা শুনতে পায় না-বুলেটের স্ফুলিঙ্গ অগ্নির ছর্রা ধ্বনি!
ষোড়শী-কন্যার সম্ভ্রম-হারা অপ্রকাশিত ক্রন্দন-
নির্যাতিত-নিগৃহীত সর্বস্বান্তের উচ্চ-রোল ।
এরা গন্ধ পায়না-অর্ধগলিত পঁচা লাশের যে গন্ধ উড়ে বাতাসে,
এরা দেখতে-শোনতে- শুঁকতে পায়না নিদ্রায় আত্ম- বিস্মৃত,
এদের আঁখি-বন্ধ, স্তব্ধ শ্রবণেন্দ্রিয়,রুদ্ধ ঘ্রাণেন্দ্ৰিয় এরা মৃত।
নতুন ভোরের প্রত্যাশায় আমি
পাখির কল ধ্বনিতে ভোর হবে রোদ্দুর আলোয় ঝলমলে।
বিঃদ্রঃ প্রথম প্রকাশ ০২-০৯-২০২২ খ্রিস্টাব্দে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায়।