প্রেমিকার বেদনা ভরা বুক
চোখের নিচে কালি জমেছে অজস্র জন্ম ধরে
তোমারে দেখিনি আমি এ বুকে স্বপ্ন পেতে !
মনের কথা গল্পের কাহিনীর সূএপাত
তুমি দূরে আমিও দূরে
তবুও আমাদের দেখা হয়ে যায় স্বপ্নের মাঝে কিংবা পথের মোড়ে।
গাছেদের জীবাশ্ম জুড়ে আমাদের ভালোবাসার সূত্র
নীল যুগকে অতিক্রম করে চলে
কেউ জানে না ! খোঁজ পায় না তোমার -আমার !
সম্পূর্ণ

ভালোবাসার গলি দিয়ে উবে যায় মৃত্যু
প্রতিশোধ নেই রক্তের রেখা
চক্কু কিন্তু ‘শূন্য’—-
মনের মাঝি নৌকা যুদ্ধ: সমুদ্রের জল উহ্য
নিখোঁজ শহর বোঝেনি কেউ
ঘর জুড়ে ব্যঙ্গ।সম্পূর্ণ

ভালোবাসা নেই ভালোলাগা নেই
মৃত্যুদন্ড: এই নশ্বর পৃথিবীতে পুরোটাই তোমাকে চাওয়া
একবার যদি আমার আঁখিতে চোখ রাখতে তবে
অন্য কোথাও আর চোখ রাখতে পারতে না!
পুরোটা জীবন ধরে প্রান্তরে প্রান্তরে আমার দুটি চোখকেই খুঁজতে।
যদি তুমি একবার আমার চোখে চোখ রাখতে
তবে তুমি অন্য কারো চোখে চোখ রাখার স্বাধ থাকতো না।
সম্পূর্ণ

এ কোন আগুনে দগ্ধ কবিতা
আলোকিত পথে এখন স্টেনগান নীরবতা
যুদ্ধ নামে বুকের গভীরে কোনো প্রেম নেই
কোনো এক হিম যুগের শান্তি এখন এখানে বিনিদ্র রজনী পাতে।
সম্পূর্ণ

প্রতিটি মানুষের হৃৎপিন্ড কাপছে ভেতরে প্রচুর ভাঙচুর
মনে খুব কষ্ট আর চোখে উদাস নদী।
নেই কোনো দিন এমন করে উপহাস করে না !
শত কোটি তারা দিয়ে পূর্ণ হয় মনোকামনা
উজ্জ্বল নক্ষত্র ডুবে গেছে হলুদ পাখির পাখনে।সম্পূর্ণ

এ জীবন নীল ছাই
আকাশের ছায়ার সীমানা পেতে আমি পেরিয়ে যায় হৃদয়ের সীমানা।
তুমি কবিতার বই পড়ো না বোধহয়!
পড়লে তবে জানতে পারতে বিরহ কাকে বলে।
প্রেমিকের বিরহের হিসেব রাখতে নেই,
বিপ্লব আনতে গেলে
বিপ্লবীদের প্রাণের ত্যাগ মায়ার হিসেব জানতে নেই
বিপ্লবীদের হিসেব রাখতে নেই।
সম্পূর্ণ

কবিদের যুদ্ধ চলছে লেখার খাতায়
নাম বেনামী ভাষায় ভাষায়।
আমি রোদ জ্বলা দুপুরে শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলতে দেখেছি
অবসর নেই তাঁদের জীবনের ক্রীয়া দৌড়ে।সম্পূর্ণ